বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • সাদামাটা স্টাইলেও চোখে পড়ে জয়া আহসান

    সাদামাটা স্টাইলেও চোখে পড়ে জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জয়া আহসান মানেই এক আলাদা মুগ্ধতা। বড় পর্দায় তার অভিনয়ের জাদু দর্শককে মুগ্ধ করে তোলে, তেমনি ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এবার সেই একই অনন্য উপস্থিতি নিয়ে আবারও আলোচনায় এসেছেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

    সম্প্রতি নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। ক্যাপশনে একটাই শব্দ— ‘শীতদুপুর’। ছবিগুলোতেই ধরা পড়েছে তার একেবারে ঘরোয়া রূপ। কোনও ভারী সাজ নয়, নেই কৃত্রিম মেকআপ সম্পূর্ণ নো-মেকআপ লুকে, দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা গেছে তাকে।স্বাভাবিক সৌন্দর্যেই যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন তিনি।

    শীতের দুপুরে নো-মেকআপ লুকে রূপে জয়া আহসান

    স্টাইল আইকন হিসেবে যাকে সব সময় ঝলমলে রূপেই দেখা যায়, সেই জয়ার এমন সাদামাটা উপস্থিতি ভক্তদের আলাদাভাবে ছুঁয়ে গেছে। 

    ছবিতে বোঝা যায়, এই মুহূর্তে তিনি নিজের বাড়িতেই সময় কাটাচ্ছেন। খাওয়া-দাওয়া, পারিবারিক ব্যস্ততা আর পোষ্যদের সঙ্গে কাটানো নিরিবিলি সময়  সব মিলিয়ে এক শান্ত, ঘরোয়া জীবনের ঝলক তুলে ধরেছেন তিনি।

    এর আগেও পোশাক ও নতুন লুক নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে এসবের বাইরে গিয়ে এবার তিনি যেন নিজের স্বাভাবিক সত্তাকেই সামনে আনলেন।

    আর সেটাই মন জিতেছে ভক্তদের। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন জয়ার এই সরল, প্রাণবন্ত লুককে।নো-মেকআপেও যে সৌন্দর্য এতটাই আলাদা করে ধরা দেয় জয়া আহসান আবারও যেন সেটাই প্রমাণ করলেন।

    ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন জয়া আহসান। পরে সিনেমায় অভিষেক ঘটে ব্যাচেলর চলচ্চিত্রে। 

    সময়ের সঙ্গে গেরিলা, রাজকাহিনি, বিসর্জন, দেবী, এক যে ছিল রাজাসহ একের পর এক সফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে নিজেকে দুই বাংলার প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।  জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা তার অভিনয়যাত্রার বড় অর্জন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন