শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বন্ডি বিচে বন্দুকধারী, বহু হতাহতের শঙ্কা প্রকাশ

    বন্ডি বিচে বন্দুকধারী, বহু হতাহতের শঙ্কা প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলা সংঘটিত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনা ঘটে রোববার (১৪ ডিসেম্বর)। এ ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়ে অ্যাম্বুলেন্স পরিষেবাকে সৈকতে ডাকা হয়। 

    দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, এ ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। 
     
    এরইমধ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের পুলিশ একটি সতর্কতা জারি করেছে যাতে লোকজনকে সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে।
     
    পুলিশ বলছে, এখনও এ ঘটনায় অভিযান চলছে এবং জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে, যারা ইতিমধ্যেই সেখানে আছেন তাদের অন্য কোথাও আশ্রয় নিতেও বলা হচ্ছে।
     
    এদিকে, আল জাজিরা বলছে, সিডনি মর্নিং হেরাল্ড সমুদ্র সৈকতে একাধিক গুলি চালানোর খবর দিয়েছে, তবে কেউ আহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
     
    বন্ডি সৈকতে দুজন ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।  

    সিডনির পূর্ব উপকূলে বন্ডি সমুদ্র সৈকত ৩,০০০ ফুটেরও বেশি লম্বা এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে সুপরিচিত সৈকতগুলোর মধ্যে একটি।

    এছাড়া, বন্ডি বিচে বন্দুকধারীর হামলায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 
     
    রয়টার্সের মতে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মুখপাত্র বলেছেন যে তারা ‘একটি সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবগত’ আছেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন