বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • মহাতারকা রোনালদো কি এবার বড় পর্দায়?

    মহাতারকা রোনালদো কি এবার বড় পর্দায়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো কি এবার হলিউডে পা রাখছেন? যদিও হলিউডের সঙ্গে তার চুক্তি এখনও নিশ্চিত নয়, ইন্টারনেটে প্রকাশিত একটি ছবি ব্যাপক সাড়া ফেলেছে। এ ঘটনার পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, শীঘ্রই সিআর সেভেনকে হলিউডে দেখা যেতে পারে।

    হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল।

    ডমিনিক টোরেত্তো চরিত্রে দীর্ঘদিন ধরে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেতৃত্ব দেয়া ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, রোনালদোর জন্য বিশেষ একটি চরিত্র তৈরি করা হয়েছে। পোস্টে রোনালদোকে ট্যাগ করে দুজনের একটি ছবি শেয়ার করেন তিনি।

    ভিন ডিজেল লেখেন, ‘অনেকে জানতে চেয়েছেন, সে কি ফাস্ট-এর গল্পে থাকবে? আমি বলতে পারি, সে সত্যিই একজন খাঁটি মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি।’

    তবে সেই চরিত্রটি কী ধরনের, কিংবা গল্পে তার ভূমিকা কী—এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি রোনালদো।

    জনপ্রিয় স্ট্রিট রেসিং ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী সিনেমা ফাস্ট এক্স: পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে। সেই সিনেমায় রোনালদোকে দেখা যাবে কিনা কে জানে! 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন