শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • চিলি নির্বাচনে কট্টর ডানপন্থী কাস্তের জয়, গণতন্ত্রে নতুন অধ্যায়

    চিলি নির্বাচনে কট্টর ডানপন্থী কাস্তের জয়, গণতন্ত্রে নতুন অধ্যায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে অনুষ্ঠিত ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী হোসে আন্তোনিও কাস্ত। তিনি ক্ষমতায় থাকা মধ্য-বাম জোট সরকারের নেতৃত্বকে সরিয়ে দিয়ে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। খবর দিয়েছে আল-জাজিরা।

    রোববার (১৪ ডিসেম্বর) ভোটগ্রহণের পর ফলাফলে দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পরাজিত করেন সাবেক শ্রমমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা জেনেট জারাকে, যিনি ক্ষমতাসীন মধ্য-বাম জোটের প্রার্থী ছিলেন।

    পরাজিত হওয়ার পর জারা ও তার জোট ‘ইউনিটি ফর চিলি’ ফলাফল স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জারা লিখেছেন,
    গণতন্ত্র স্পষ্টভাবে তার রায় দিয়েছে। আমি ইতোমধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট কাস্তের সঙ্গে কথা বলেছি এবং চিলির মঙ্গলের জন্য তাকে শুভকামনা জানিয়েছি।

    অন্যদিকে, বিজয়ী ভাষণে কাস্ত নির্বাচনের ফলাফলকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি ব্যাপক ম্যান্ডেট হিসেবে বর্ণনা করেছেন। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন,
    এটি কোনো ব্যক্তিগত সাফল্য নয়, কোনো দলেরও নয়। এখানে জয়ী হয়েছে চিলি; একটি চিলি, যা আর ভয়ের মধ্যে বাঁচতে চায় না; একটি কার্যকর চিলি।

    ৫৯ বছর বয়সী কাস্ত এই পদে তৃতীয়বারের প্রচেষ্টা করে নির্বাচিত হলেন। এর আগে তিনি আরও দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে ব্যর্থ হন।

    রাজনৈতিক বিশ্লেষকরা এই ফলাফলকে লাতিন আমেরিকায় কট্টর ডানপন্থী শক্তির সাম্প্রতিক উত্থানের একটি উদাহরণ হিসেবে দেখছেন। এর আগে আর্জেন্টিনা, ইকুয়েডর এবং অন্যান্য দেশেও একসময় রাজনৈতিকভাবে বহিরাগত হিসেবে বিবেচিত ডানপন্থী নেতারা ক্ষমতায় এসেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন