শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • অস্ত্র ছিনিয়ে বহু প্রাণ বাঁচানো হিরোর পাশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

    অস্ত্র ছিনিয়ে বহু প্রাণ বাঁচানো হিরোর পাশে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিডনির বোন্ডি সমুদ্র সৈকতে সশস্ত্র হামলার সময় জীবন বাজি রেখে বন্দুকধারীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া সাহসী ব্যক্তি আহমেদ আল-আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। তার এই সাহসিকতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    গত রোববার বোন্ডি সৈকতে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বাবা ও ছেলে—এই দুই বন্দুকধারী সেখানে উপস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের ওপর নির্বিচারে গুলি চালায়। সে সময় সৈকতে একটি ধর্মীয় উৎসব চলছিল। এই হামলায় অন্তত ১৫ জন ইহুদি নিহত হন, যা পুরো অস্ট্রেলিয়ায় শোক ও ক্ষোভের সৃষ্টি করে।

    ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকটি গাড়ির আড়ালে অবস্থান নেওয়া আহমেদ আল-আহমেদের সামনেই বন্দুকধারী গুলি ছুঁড়ছিল। হঠাৎ পাশ থেকে দৌড়ে এসে তিনি বন্দুকধারীকে জাপটে ধরেন এবং ঝুঁকি নিয়ে তার হাত থেকে আধুনিক আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেন। তার এই তৎপরতায় আরও বহু মানুষের প্রাণ বাঁচে।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আহমেদ আল-আহমেদ প্রশংসায় ভাসতে থাকেন। সাহসিকতা ও মানবিকতার এই দৃষ্টান্ত তাকে সাধারণ মানুষের কাছে একজন নায়ক হিসেবে পরিচিত করে তোলে।

    তার সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন, “তিনি তখন কেবল কফি নিতে যাচ্ছিলেন। হঠাৎ সামনে মানুষকে গুলি করতে দেখে তিনি নীরব না থেকে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তার এই সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।”

    বন্দুকধারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করা হয়। তবে গুলি শরীরের ভেতরে রয়ে যাওয়ায় তাকে আরও একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিস। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন