শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ঝড়ের তীব্রতায় ভেঙে পড়লো স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা

    ঝড়ের তীব্রতায় ভেঙে পড়লো স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ব্রাজিলের পোর্তো আলেগ্রে মেট্রোপলিটন অঞ্চলের গুয়াইবা শহরে, স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিবেগের ঝড়ের কারণে বিশ্বখ্যাত স্ট্যাচু অব লিবার্টির প্রায় ৪০ মিটার উঁচু রেপ্লিকা মাটিতে পড়ে ভেঙে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    ঝড়ের সময় মূর্তিটি গুইবার একটি হাভান রিটেইল মেগাস্টোরের পার্কিং এলাকায় স্থাপিত ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝোড়ো বাতাসে মূর্তিটি দুলতে দুলতে মাটিতে আছড়ে পড়ে এবং এর মাথার অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, মূর্তিটির উপরের প্রায় ২৪ মিটার অংশ ভেঙে পড়েছে, তবে নিচের ১১ মিটার উঁচু পেডেস্টালটি অক্ষত রয়েছে।

    হাভান কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালে স্টোর চালুর সময় রেপ্লিকাটি স্থাপন করা হয় এবং প্রয়োজনীয় সব কারিগরি অনুমোদন নেওয়া হয়েছিল। দুর্ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলা হয় এবং বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।

    গুইবার মেয়র মার্সেলো মারানাতা নিশ্চিত করেছেন, ঘটনায় কেউ আহত হয়নি। তিনি স্থানীয় উদ্ধার ও নিরাপত্তা দল এবং রাজ্য সিভিল ডিফেন্সের কার্যক্রমের প্রশংসা করেছেন। তার মতে, ঝড়ের তীব্রতা সত্ত্বেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

    আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময় অঞ্চলে বাতাসের গতি ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। আগেই ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের সতর্কতা জারি করা হয়েছিল। ঝড়ের প্রভাবে রিও গ্রান্ডে দু সুল রাজ্যের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া, ঘরের ছাদ উড়ে যাওয়া এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন