বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • নিহা কক্কর নতুন গান ‘ক্যান্ডি শপ’-কে ঘিরে বিতর্ক

    নিহা কক্কর নতুন গান ‘ক্যান্ডি শপ’-কে ঘিরে বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাসকয়েক আগে বিদেশের মাটিতে কনসার্ট করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই ঘটনা এখনও সম্পূর্ণভাবে মুছে যায়নি, এবং এবার তিনি আবারও খবরের শিরোনামে এসেছেন। এবার বিষয়টি কোনো কনসার্ট নয়, বরং নিজের নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নেহা ও তার ভাই টনি কক্করের নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’।

    টনি কক্করের সুর করা এই গানে নেহার নাচ ও অঙ্গভঙ্গি ঘিরেই নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ নেহার এই পারফরম্যান্সকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিয়েছেন। অনেকের দাবি, পশ্চিমা বা কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে নেহা দেশীয় সংস্কৃতিকে অপমান করেছেন।

    মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ফেসবুক-ইনস্টাগ্রামে নেতিবাচক মন্তব্যের জোয়ার বইছে। কেউ কেউ অভিযোগ করেছেন, নিজেকে কিশোরী বা তরুণী দেখানোর জন্য নেহা কক্কর প্লাস্টিক সার্জারি বা কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। 

    নেহার নাচের ভঙ্গি দেখে একজন মন্তব্য করেছেন, ‘একজন বিবাহিত নারীর কাছ থেকে এমন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আশা করা যায় না। এগুলো বন্ধ হওয়া উচিত।’ আবার একদল সমালোচক বলছেন, গানটিতে না আছে ভারতীয় মাধুর্য, না আছে কোরিয়ান শৈলী। 

    নেহা কেবল সস্তা জনপ্রিয়তার জন্য অদ্ভুত কিছু স্টেপ দিয়েছেন, যা দেখে লজ্জিত হওয়ার মতো। নেহার সঙ্গে এই গানে তার ভাই টনি কক্করও সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন। নেটিজেনদের মতে, সংগীতের মান বজায় রাখার চেয়ে শরীরি প্রদর্শনকেই প্রাধান্য দিয়েছেন এই ভাই-বোন জুটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন