শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • টিউমার সন্দেহে অস্ত্রোপচার, বেরিয়ে এল জীবিত নবজাতক

    টিউমার সন্দেহে অস্ত্রোপচার, বেরিয়ে এল জীবিত নবজাতক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বিরল ও বিস্ময়কর চিকিৎসা ঘটনায় টিউমার অপসারণের অস্ত্রোপচারে বেরিয়ে এসেছে একটি জীবিত ও পূর্ণমেয়াদি শিশু।

    ঘটনাটি ঘটে গত ১৮ আগস্ট লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে। ৪১ বছর বয়সী নারী সুজে লোপেজ দীর্ঘদিন ধরে অনিয়মিত মাসিক ও তীব্র পেটব্যথায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা তার ডিম্বাশয়ে প্রায় ২২ পাউন্ড ওজনের একটি বড় সিস্ট বা টিউমারের অস্তিত্ব শনাক্ত করেন এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

    অস্ত্রোপচারের প্রস্তুতিকালে করা গর্ভধারণ পরীক্ষায় ফল আসে পজিটিভ, যা চিকিৎসকদের বিস্মিত করে। পরবর্তী আলট্রাসাউন্ড ও এমআরআই পরীক্ষায় জানা যায়, ভ্রূণটি জরায়ুর ভেতরে নয়, বরং পেটের ভেতরে যকৃতের কাছাকাছি একটি টিউমারের পেছনে বেড়ে উঠেছে। চিকিৎসকরা একে ‘অ্যাবডোমিনাল একটোপিক প্রেগন্যান্সি’ হিসেবে চিহ্নিত করেন, যা অত্যন্ত বিরল ও ঝুঁকিপূর্ণ।

    অস্ত্রোপচারের দিন প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে জটিল সার্জারি সম্পন্ন করা হয়। প্রথমে টিউমার অপসারণ করা হয়, এরপর নিরাপদে বের করে আনা হয় শিশুটিকে। নবজাতকের নাম রাখা হয়েছে ‘রিউ’। জন্মের সময় তার ওজন ছিল প্রায় আট পাউন্ড।

    অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলেও চিকিৎসকদের দ্রুত ব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুদিন নিবিড় পরিচর্যায় থাকার পর মা ও শিশু দুজনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণমেয়াদি অ্যাবডোমিনাল একটোপিক প্রেগন্যান্সি থেকে মা ও শিশুর নিরাপদ উদ্ধার চিকিৎসাবিজ্ঞানে একটি বিরল সাফল্যের উদাহরণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন