শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • দক্ষিণী তারকা এবার ‘পাঠান ২’-এর রুপালি পর্দায়

    দক্ষিণী তারকা এবার ‘পাঠান ২’-এর রুপালি পর্দায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা ফ্লপের ধারাবাহিকতা কাটিয়ে ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে স্বমহিমায় ফিরেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। রুপালি পর্দায় শাহরুখের কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ সংলাপ শোনার মুহূর্তটি আজও দর্শকদের মনে সতেজভাবে আছে। সেই সময় থেকেই প্রশ্নটি একটাই—কবে আসছে ‘পাঠান ২’?

    এরই মধ্যে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। সব ঠিক থাকলে আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই সিনেমাটি ফ্লোরে যাওয়ার কথা। এর মধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে- ‘পাঠান ২’-এ নাকি অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সেই হলে পর্দায় দুই সুপারস্টারের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

    যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সিনেমার সঙ্গে যুক্ত কেউই। তবে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি ঘিরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জুনিয়র এনটিআরকে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করার ভাবনা রয়েছে, যা নাকি শাহরুখ খানের চরিত্রের সমতুল্য হবে। এই গুঞ্জন সামনে আসতেই দুই তারকার অনুরাগীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।

    সম্প্রতি দুবাইয়ে শাহরুখ খানের নামে নির্মিত এক বাণিজ্যিক বহুতলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকেই ‘পাঠান ২’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

    জানা গেছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন আদিত্য চোপড়া। প্রায় দেড় বছরের বেশি সময় লেগেছে চিত্রনাট্য চূড়ান্ত করতে। কারণ, নির্মাতারা সিকুয়েলটিকে শুধু আগের সিনেমার ধারাবাহিকতা হিসেবে দেখতে চাননি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও বিস্তৃত ও আকর্ষণীয় করে তোলাই ছিল তাদের লক্ষ্য।

    প্রথমে শোনা গিয়েছিল, ‘পাঠান’র কাহিনি যিনি লিখেছিলেন, তিনিই সিকুয়েলের গল্প লিখছেন। তবে পরে জানা যায়, পুরো বিষয়টি নিজে হাতে নিয়েছেন আদিত্য চোপড়া। আগের ছবিকেও ছাপিয়ে যেতে সময় নিয়ে, বিভিন্ন দিক খতিয়ে দেখেই তিনি চিত্রনাট্য তৈরি করেছেন। এই পুরো প্রক্রিয়ায় নিয়মিতভাবে শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ রেখেছেন আদিত্য। আর শোনা যাচ্ছে, চিত্রনাট্য শুনে বেশ উচ্ছ্বসিত কিং খান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন