শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ট্রাম্পের দাবি, কঠোর নীতিতে ৭ মাসে অবৈধ অভিবাসন সম্পূর্ণ বন্ধ

    ট্রাম্পের দাবি, কঠোর নীতিতে ৭ মাসে অবৈধ অভিবাসন সম্পূর্ণ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘আগের চেয়ে আরও শক্তিশালী’ করে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি আমেরিকার অর্থনীতি পুনর্গঠনের একটি রোডম্যাপ তুলে ধরেন। দেশের অর্থনীতি পরিচালনার ধরন নিয়ে জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটেই ট্রাম্প এই ঘোষণা দিলেন।

    ট্রাম্প তার ভাষণে বলেন, ১১ মাস আগে উত্তরাধিকারসূত্রে এই সমস্যাগুলো পেয়েছিলাম এবং আমি সেটা ঠিক করছি। যখন আমি ক্ষমতা গ্রহণ করি, তখন মুদ্রাস্ফীতি ৪৮ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ছিল এবং কেউ কেউ বলবেন আমাদের দেশের ইতিহাসে দ্রব্যমূল্য আগের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। লাখ লাখ মার্কিনির জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছিল। এটি পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রশাসনের সময় ঘটেছিল এবং সে সময় থেকেই আমরা প্রথম ‘সাশ্রয়ী’ শব্দটি শুনতে শুরু করেছিলাম।

    আমাদের সীমান্ত খোলা ছিল এবং এ কারণে আমাদের দেশে লাখ লাখ অবৈধ অভিবাসী প্রবেশ করেছে যাদের অনেকেই কারাগার, মানসিক চিকিৎসা কেন্দ্র এবং পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছেন। তারা ছিল মাদক ব্যবসায়ী, গ্যাং সদস্য। বাইডেন প্রশাসন আমাদের দেশে এসবই ঘটতে দিয়েছে এবং এটি আর কখনো ঘটতে দেওয়া যাবে না।

    বাইডেন প্রশাসনের অধীনে আমাদের সবচেয়ে খারাপ বাণিজ্য চুক্তি হয়েছিল এবং আমাদের দেশকে সারা বিশ্ব থেকে উপহাস করা হয়েছে। গত ১১ মাসে আমরা আমেরিকান ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে ওয়াশিংটনে আরও ইতিবাচক পরিবর্তন এনেছি।

    ট্রাম্প বলেন, প্রথম দিন থেকে আমি দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। গত সাত মাসে যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশিদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। এটি এমন একটি কৃতিত্ব যা সবাই বলেছিল একেবারে অসম্ভব। কয়েক মাসের মধ্যেই আমরা সবচেয়ে খারাপ অবস্থা থেকে সেরাতে পৌঁছেছি। আমরা অপরাধীদের বিতাড়িত করছি, আমাদের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোতে নিরাপত্তা ফিরিয়ে আনছি। আমরা রক্তপিপাসু বিদেশি মাদক কার্টেলগুলোকে ধ্বংস করেছি। আমরা নিজেরাই এটা করেছি।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন