শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিজনেস জেট বিধ্বস্ত: গ্রেগ বিফেল ও পরিবারের ৭ জন নিহত

    বিজনেস জেট বিধ্বস্ত: গ্রেগ বিফেল ও পরিবারের ৭ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ ৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

    আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে জানা গেছে, বিমানটি একটি সেসনা ৫৫০ বিজনেস জেট উড়োজাহাজ, যা গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল। বৃহস্পতিবার সকালে নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা হন বিফেল ও তার পরিবারের সদস্যরা।

    কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় বেলা ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমান বন্দরের রানওয়েতে উড়োজাহাজটি আছড়ে পড়ে। নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা জানান, আছড়ে পড়ার সময় বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগে বিমানটিতে উদ্ধার তৎপরতা সম্ভব হয়নি।

    পরে পুড়ে যাওয়া বিমানটিতে থেকে গ্রেগ বিফেলসহ ৭ জনের দগ্ধ দেহাবশেষ উদ্ধার করা হয়।

    ৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল ছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার, ২০ বছরের ক্যারিয়ারে জাতীয় ও রাজ্য পর্যায়ে বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নেন এবং মোট ১৯ বার চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি অবসর নেন।

    যুক্তরাষ্ট্রের জাতীয় গাড়ি রেসিং আয়োজক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায় নাম আছে বিফেলের।

    স্টেটসভিল বিমানবন্দর দুর্ঘটনার পর ঘটনার ঘোষণা দেয়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ইতোমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন