বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • সংবাদপত্রে হামলা:

    মতপ্রকাশের স্বাধীনতায় মারাত্মক আঘাত, উদ্বেগ প্রকাশ এইচআরডব্লিউ

    মতপ্রকাশের স্বাধীনতায় মারাত্মক আঘাত, উদ্বেগ প্রকাশ এইচআরডব্লিউ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের শীর্ষ দুটি সংবাদপত্র, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর ও ভয়াবহ আঘাত। হামলা এমন এক সময়ে সংঘটিত হয়েছে, যখন বাংলাদেশ দীর্ঘ স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে।

    এইচআরডব্লিউ উল্লেখ করেছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা এবং চলমান রাজনৈতিক সহিংসতা দেশের নাগরিক পরিসর সংকুচিত করছে এবং নতুন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে।

    সংস্থার এশিয়া অঞ্চলের উপ পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। দেশের চলমান সহিংসতা রোধে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

    তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করতে এখনই প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে কিছু রাজনৈতিক পক্ষের উসকানি, সামাজিক যোগাযোগমাধ্যমের সহিংসতা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এবং শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের ঝুঁকিতে ফেলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন