বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাসায় নিচ্ছেন চিকিৎসা

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাসায় নিচ্ছেন চিকিৎসা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শায়রুল কবির আরও জানান, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী মহাসচিব আপাতত বিশ্রামে থাকবেন।

মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো গণমাধ্যমে তুলে ধরেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন