শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বন্দুকধারীর আক্রমণে দক্ষিণ আফ্রিকায় নিহত ৯, আহত ১০

    বন্দুকধারীর আক্রমণে দক্ষিণ আফ্রিকায় নিহত ৯, আহত ১০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক শহর জোহানেসবার্গের কাছাকাছি বেকার্সদালে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে।

    আজ রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানিয়েছে, “গতকাল শনিবার রাত ১ টার দিকে একটি সাদা মাইক্রোবাস এবং একটি রুপালি রঙের মোটরগাড়িতে চেপে ১২ জন ওই পানশালায় আসে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই পানশালার মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। তারা অল্প সময় সেখানে অবস্থান করেছে এবং যতক্ষণ সেখানে তারা ছিল, ততক্ষণই গুলি ছুড়েছে। পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত।”

    দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি অবশ্য জানিয়েছে যে বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভিতরে ঘটেনি, ঘটেছে বাইরের সড়কে।

    জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী শহর। গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনান ফ্রেড কেকানা বলেছেন, “আমরা এখনও এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছেন। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্য এবং প্রাদেশিক পুলিশের সদস্যরাও আমাদের সঙ্গে আছেন।”

    কেকানা জানিয়েছেন, কী কারণে এই হামলা ঘটল কারা এ জন্য দায়ী— তা এখনও জানতে পারেনি পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও সাংবাদিকদের উল্লেখ করেছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন