বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সালমান-প্রেমের পোস্ট

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সালমান-প্রেমের পোস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক উত্তেজনার মাঝেও শোবিজ অঙ্গনে ভারত-পাকিস্তানের বন্ধুত্ব টিকে আছে। দুই দেশের তারকারা একে আরও শক্তিশালী করে তুলছেন, যা মাঝে মাঝে সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এবার দেখা গেল পাকিস্তানি এক অভিনেত্রী বলিউডের সুপারস্টার সালমান খানের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সজল আলি। ভিডিওর ক্যাপশনে কোনো দীর্ঘ বাক্য নয়, সজল আলি কেবল লিখেছেন, ‘আমার হৃদয়।’ সালমানের প্রতি সজলের এই ভালোবাসাকে দারুণ ইতিবাচকভাবে দেখছেন ভক্তরা।

    এর আগে হানিয়া আমিরকে দেখা গিয়েছিল শাহরুখ খানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে, আবার কেউ কেউ মুগ্ধতা জানিয়েছেন রেখার চিরযৌবনা সৌন্দর্যে। এবার সেই তালিকায় নতুন করে যোগ দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি।

    প্রসঙ্গত, সজল আলি কেবল পাকিস্তানের পর্দা নয়, বলিউডেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘মম’ এ শ্রীদেবীর সৎ মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

    বর্তমানে সজল তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। ২০২৫ সালে হামজা সোহেলের বিপরীতে তার অভিনীত ‘দিল ওয়ালি গলি মে’ নাটকটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন