শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ছয়বার অগ্ন্যুৎপাতের পর লেভেল-৩ সতর্কতা সেমেরুতে

    ছয়বার অগ্ন্যুৎপাতের পর লেভেল-৩ সতর্কতা সেমেরুতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরিতে রোববার ভোরে ছয়বারের অগ্ন্যুৎপাত ধরা পড়েছে। আগ্নেয়ছাই পর্বতের চূড়ার থেকে প্রায় ১,২০০ মিটার (৩,৯৩৭ ফুট) উচ্চতায় ছড়িয়ে গেছে। বর্তমানে এই আগ্নেয়গিরি সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল-৩-এ রয়েছে।

    স্থানীয় সময় ভোর ৫টা ৪৬ মিনিটে লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরুতে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়। লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাই দেখা গেছে।

    ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) সতর্ক করে জানায়, সেমেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসুক কোবোকান এলাকায় চূড়া থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এছাড়া, আগ্নেয়শিলার ঝুঁকি থাকায় মূল ক্রেটার থেকে পাঁচ কিলোমিটার (৩.১১ মাইল) ব্যাসার্ধের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

    সেমেরু আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ বিভিন্ন সময়ে ৫০০ থেকে এক হাজার ২০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৭৬ মিটার (১২,০৬০ ফুট) উচ্চতায় অবস্থিত সেমেরু ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যার আগ্ন্যুৎপাত অতীতে বহু প্রাণহানির কারণ হয়েছে।

    ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত একটি ভূমিকম্প ও আগ্নেয়গিরি প্রবণ দেশ, যেখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে দেশটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকি সবসময় থাকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন