শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ইতালির

    প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ইতালির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোবাইল অ্যাপ বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে প্রায় ১০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে,জানিয়েছে ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষ । সোমবার দেওয়া এক ঘোষণায় বলা হয়, এই মামলায় অ্যাপলের বিরুদ্ধে ৯৮ মিলিয়ন ইউরো (প্রায় ১১৫ মিলিয়ন ডলার) জরিমানা আরোপ করা হয়েছে। এএফপি এ খবর জানিয়েছে।

    ইটালিয়ান কম্পিটিশন অথরিটি এজিসিএম এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপল তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য গোপনীয়তা বিধি লঙ্ঘন করেছে।

    বিবৃতি অনুসারে, অ্যাপলের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সির (এটিটি) নিয়মগুলো একতরফা আরোপ করা হয়েছে এবং অ্যাপলের বাণিজ্যিক অংশীদারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    এর আগে ফরাসি অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ চলতি বছরের শুরুতে অ্যাপলকে অ্যাপ ট্র্যাকিং গোপনীয়তা লঙ্ঘনের জন্য ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল।

    ইউরোপের অন্যান্য কর্তৃপক্ষও এটিটির ওপর একই রকম তদন্ত শুরু করেছে, যা অ্যাপল গোপনীয়তা সুরক্ষা হিসাবে প্রচার করে আসছে।

    ২০২১ সালে অ্যাপল কর্তৃক প্রবর্তিত এই বৈশিষ্ট্যের জন্য অন্যান্য অ্যাপ এবং ওয়েবসাইটে তাদের কার্যকলাপ ট্র্যাক করার আগে অ্যাপগুলোকে একটি পপ-আপ উইন্ডোর মাধ্যমে ব্যবহারকারীর সম্মতি নিতে হয়।

    অনেক সমালোচক বলছেন, অ্যাপলের এসব অ্যাপ ব্যবহারের সময় তাদের নিজেদের বিজ্ঞাপন সেবা স্বাভাবিক থাকলেও প্রতিদ্বন্দ্বিদের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন