শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সমুদ্রের তলদেশে চীনের বিপুল স্বর্ণের সন্ধান

    সমুদ্রের তলদেশে চীনের বিপুল স্বর্ণের সন্ধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীন প্রথমবারের মতো সমুদ্রতলে একটি স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটির শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছাকাছি এই স্বর্ণভাণ্ডার পাওয়া গেছে। কর্তৃপক্ষের মতে, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলীয় স্বর্ণভাণ্ডার হতে পারে।

    সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    এই আবিষ্কারের ফলে লাইঝৌ অঞ্চলে প্রমাণিত মোট স্বর্ণের মজুত বেড়ে দাঁড়িয়েছে ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশ। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে। তবে সমুদ্রতলে আবিষ্কৃত নতুন স্বর্ণভাণ্ডারটির সুনির্দিষ্ট আকার জানানো হয়নি।
     
    এই তথ্য অনুযায়ী, লাইঝৌ এখন চীনের মধ্যে স্বর্ণের মজুত ও উৎপাদন দুই ক্ষেত্রেই শীর্ষস্থানে রয়েছে।
     
    বিশ্লেষকদের মতে, এই আবিষ্কার চীনের স্বর্ণ অনুসন্ধান সক্ষমতায় একটি বড় অগ্রগতি এবং ইঙ্গিত দিচ্ছে যে দেশটির মোট স্বর্ণ মজুত আগের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে। 
     
    গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ১,৪৪৪.৪৯ টন মজুতের একটি ‘সুপার-লার্জ’ স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দেয় দেশটি। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মতে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডার।
     
    এর আগে নভেম্বরে, শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি সম্ভাব্য মজুতসম্পন্ন আরেকটি স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়া যায়।
     
    ২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশ জানায়, তারা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ শনাক্ত করেছে। এর মধ্যে জিয়াওদং উপদ্বীপে অবস্থিত ৩,৫০০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি বেল্ট হিসেবে পরিচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন