বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

তিশা–আরশের মনোমালিন্য অবসান

তিশা–আরশের মনোমালিন্য অবসান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা দারুণ পারফর্ম করছেন। অভিনেতা আরশের সঙ্গে তার জুটি ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে কিছু সময় আগে দু’জনের মধ্যে সৃষ্টি হওয়া দ্বন্দ্বের কারণে তাদের একসঙ্গে দেখা যেত না। অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, এই সমস্যা সমাধান হয়েছে।

সব তিক্ততা ভুলে আরশের সঙ্গে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আরশের সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তার অবসান ঘটেছে।

সাক্ষাৎকারে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে। বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সাথে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’

ভবিষ্যতে আরশ খানের সাথে স্ক্রিন শেয়ার করা প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সাথে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’

বিদায়ী বছর নিয়ে এই অভিনেত্রী কিছুটা মিশ্র অনুভূতির কথা জানান। ২০২৫ সালটি তার কাছে অনেকটা টিকে থাকার বছর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল।’


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন