শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • সৌদির বর্ডার গার্ডের সহায়তায় দুই বাংলাদেশি নিরাপদে

    সৌদির বর্ডার গার্ডের সহায়তায় দুই বাংলাদেশি নিরাপদে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলাদেশিকে লোহিত সাগর থেকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা এই বাংলাদেশিদের নিরাপদে উদ্ধার করেন।

    বার্তাসংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যায়। এরপর তাদের উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। উদ্ধার করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।

    সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া জরুরি প্রয়োজনে জরুরি নাম্বারে ফোন করার আহ্বানও জানিয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন