শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বলিউডে বাজেটের নতুন রেকর্ড প্রিয়াঙ্কার ‘বারাণসী’

    বলিউডে বাজেটের নতুন রেকর্ড প্রিয়াঙ্কার ‘বারাণসী’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড ছাড়িয়ে হলিউডেও চমক দেখাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার নতুন ছবির জন্য রেকর্ড অংকের পারিশ্রমিক দাবি করে আবারো ফিরছেন বলিউডে। শুরুতে তার অভিনয়ের পথ সহজ ছিল না, কিন্তু নিজের মেধা ও পরিশ্রম দিয়ে তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন।

    প্রায় সাত বছর পর ভারতীয় ছবিতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলীর ‘বারাণসী’র জন্য মোটা অংকের পারিশ্রমিক নিচ্ছেন দেশি গার্ল। বিয়ের পর পাকাপাকি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছেন নায়িকা।

    কথা ছিল ফারহান আখতারের ‘জি লে জারা’র হাত ধরে বলিউডে ফিরবেন, তবে সেটা আর হয়নি। এসএস রাজামৌলির ছবি 'বারাণসী'র মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি।

    কপিল শর্মার নেটফ্লিক্স শোতে অভিনেত্রী অতিথি হিসেবে আসেন। তিনি বলেন, রাজামৌলির ছবির বাজেট ১৩০০কোটি রুপি। এ জবাবে কপিল শর্মা মজা করে প্রশ্ন করেন, আপনার অ্যাকাউন্টে কত কোটি গেছে?

    নেটফ্লিক্সে শুরু হয়েছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর চতুর্থ সিজন। সিজনের প্রথম অতিথি হিসেবে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

    শোতে কপিল শর্মা বলেন, ‘এসএস রাজামৌলির সঙ্গে তার পরবর্তী ছবি এবং আপনারা জানেন যে তিনি বড় বাজেটের ছবি তৈরি করেন। এবার প্রিয়াঙ্কার সঙ্গে যুক্ত হওয়ার পর আমরা শুনেছি যে তার ছবির বাজেট ১৩০০ কোটি রুপি’।

    প্রিয়াঙ্কা তখন 'হ্যাঁ' বলে মাথা নাড়েন। ছবির বিশাল বাজেট শুনে কপিল আরও জিজ্ঞাসা করেন, ‘আগে বলা হচ্ছিল যে বাজেট খুব বেশি ছিল না; কিন্তু আপনি যোগদানের পর বাজেট বেড়ে যায়।’
     
    কপিল শর্মার প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আপনি কি বলতে চাইছেন যে বাজেটের অর্ধেক আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে?’ তবে বাস্তবে প্রিয়াঙ্কা এই ছবির জন্য কত কোটি নিচ্ছেন তা জানা যায়নি।

    প্রসঙ্গত, মহেশ বাবু 'বারাণসী' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন এবং প্রিয়াঙ্কা চোপড়াকেও তার সাথে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন