শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত

    নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাইজেরিয়ার বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মাগরিবের নামাজের সময় একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। হামলাটি ঘটেছে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে।

    পুলিশ জানিয়েছে, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৩৫ জন আহত হয়েছেন।

    বোর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছে, “আত্মঘাতী ভেস্ট এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ও প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

    পুলিশ পাঁচজনের মৃত্যুর তথ্য জানালেও ওই মসজিদের পরিচালক মালাম আবুনা ইউসুফ বার্তাসংস্থা এএফপিকে ৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বাবাকুরা কোলো নামে এক সশস্ত্র নেতা বলেছিলেন, বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন।

    যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উপস্থিতি রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু নাইজেরিয়ায় যেসব আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, সেগুলোর বেশিরভাগই বোকো হারাম করে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন