বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

তারেক রহমানের প্রাণীপ্রেমে অনুপ্রাণিত, মানবিক আবদার জানালেন নির্মাতা দীপন

তারেক রহমানের প্রাণীপ্রেমে অনুপ্রাণিত, মানবিক আবদার জানালেন নির্মাতা দীপন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর আবহ তৈরি হলেও, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন তার কাছে এক ব্যতিক্রমী মানবিক প্রত্যাশা জানিয়েছেন।

নিজের ফেসবুক পোস্টে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপন উল্লেখ করেছেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রাণীদের প্রতি অত্যন্ত যত্নশীল। তিনি লিখেছেন, তারেক রহমান শুধু পোষা জেবু বিড়াল নয়, বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটি প্রাণীর জীবন রক্ষায় আগ্রহী।

এই প্রেক্ষাপটে দীপন জানিয়েছেন তার জীবনের একটি লালিত স্বপ্ন—বাংলাদেশের প্রতিটি জেলায় পথকুকুর ও ভাসমান বিড়ালসহ অন্যান্য পশুপাখির জন্য আধুনিক ও ফ্রি হাসপাতালের একটি চেইন স্থাপন হোক। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনি যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, আমার এই প্রত্যাশা থাকবে। আরও অনেক বিষয় আপনাকে ঠিক করতে হবে, সেটা অন্যরাও আপনাকে বলবে।

দীপনের এই মানবিক আহ্বান সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনরা তার ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করেছেন, একজন মন্তব্য করেছেন, ভিন্নরকমের চাহিদা, খুশি হলাম, আরেকজন লিখেছেন, অন্তত নিজেদের বাইরে গিয়েও অন্য বিষয় নিয়ে ভাবার মানুষ আছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন