শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি জয়ী হবে: ফখরুল

    তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপি জয়ী হবে: ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল জয়ী হবে।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহরের সময় ফখরুল এই বক্তব্য দেন। বর্তমানে মঞ্চে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    দীর্ঘ প্রতীক্ষার পর গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। নেতাকর্মী এবং উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিটের এলাকা ও আশপাশ। মঞ্চে উঠেই হাত নেড়ে দলের নেতাকর্মী এবং দেশের মানুষকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শাসনের বিদায় দেখিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা কঠিন পথ পাড়ি দিয়েছি। ২০২৬ সালে তার নেতৃত্বে আমরা আবারও নির্বাচনে জয়ী হবো।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন