শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বিবিসি-রয়টার্সের প্রতিবেদন

    ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান

    ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। বিদেশি গণমাধ্যম বিবিসি ও রয়টার্স তার প্রত্যাবর্তনকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে গুরুত্ব দিয়েছে।

    বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানকে দেখা হচ্ছে। দীর্ঘ সময়ে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করেও তিনি দলের শীর্ষ নেতৃত্বে সক্রিয় ছিলেন। নতুন বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

    রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানের আগমন দলের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ঢাকা বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী তাকে স্বাগত জানান। তাদের হাতে দলীয় পতাকা, স্লোগান, ব্যানার ও ফুল ছিল।

    বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং বিএনপির শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন