বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

তারেক রহমানের আগমনে জাতীয় স্মৃতিসৌধ বন্ধ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

তারেক রহমানের আগমনে জাতীয় স্মৃতিসৌধ বন্ধ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের কারণে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থা দায়িত্বে নিয়োজিত রয়েছে। তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ নিষিদ্ধ করে পুরো এলাকা জুড়ে সতর্ক অবস্থান নিয়েছে। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের অভ্যন্তর ও সংলগ্ন সড়কের বিভিন্ন পয়েন্টে র‍্যাব, পুলিশ, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

এদিকে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে স্মৃতিসৌধে জমায়েত হচ্ছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন খান আনু জানিয়েছেন, সকাল থেকেই সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দুপুর থেকে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (CSF) পুরো নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তারেক রহমান প্রাঙ্গণ ত্যাগ করলে স্থানটি আবার সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন