বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বাবার কবর জিয়ারতের পথে তারেক রহমান

বাবার কবর জিয়ারতের পথে তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা ২:৪৫ মিনিটে তিনি বাসা থেকে বের হন, প্রথমে চড়েন বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল-সবুজ বাসে।

সকাল থেকেই তারেক রহমানকে দেখার জন্য বাসার সামনে ভিড় করেছেন নেতা-কর্মীরা। বাসার নিরাপত্তায় দায়িত্বে ছিলেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (CSF), পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কবর জিয়ারতের সময় জিয়া উদ্যান ও আশপাশের এলাকা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। দলের নেতা-কর্মীরাও সংসদ ভবনের উত্তরের দিকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

জিয়ার কবর জিয়ারতের পর তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট প্রাঙ্গণে বিপুলসংখ্যক নেতা-কর্মীর গণসংবর্ধনা দেওয়ার পর তিনি তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়েছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন