"/>
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • টরন্টোতে ভারতীয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

    টরন্টোতে ভারতীয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শিবাঙ্ক অবস্থি, বয়স ২০ বছর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে।

    পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় একজন গুরুতর আহত ব্যক্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ক অবস্থিকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

    পুলিশ জানায়, চলতি বছরে টরন্টোতে এটি ৪১তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে।

    শিবাঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনে


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন