বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আজ হাদির কবর জিয়ারত ও আহতদের খোঁজখবরে নিতে যাবেন তারেক রহমান

আজ হাদির কবর জিয়ারত ও আহতদের খোঁজখবরে নিতে যাবেন তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাবেন। সেখানে একজন নাগরিক হিসেবে তিনি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর তার এনআইডি নিবন্ধনকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া আজকের কর্মসূচির অংশ হিসেবে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতাল—জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যাবেন। সেখানে তিনি গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে তারেক রহমান আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনের বার্তা দিতে চান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন