শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বায়ুদূষণ নিয়ন্ত্রণে দায়িত্বশীলতার দাবি

    বায়ুদূষণ নিয়ন্ত্রণে দায়িত্বশীলতার দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দৌড়ানোর সময় ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন এক অর্থ বিশেষজ্ঞ, আবার সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এক চিকিৎসক। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও তারা থাইল্যান্ডে বায়ুদূষণবিরোধী ঐতিহাসিক আইন প্রণয়নে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের মতোই আরও অনেক কর্মী এই আইনের প্রয়োগ নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছেন।

    প্রতি শীতে থাইল্যান্ডের বড় একটি অংশ ঘন ধোঁয়াশায় ঢেকে যায়।

    আবহাওয়ার ধরন, মৌসুমি ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনের কারণে এ পরিস্থিতি তৈরি হয়।

    সমস্যা মোকাবিলায় বহু বছরের উদ্যোগ বাড়ি থেকে কাজের নীতি কিংবা খড়কুটো পোড়ানোর ওপর বিধিনিষেধ—বাস্তবে খুব একটা ফল দেয়নি।

    তবে এবার আশার আলো দেখাচ্ছে ‘ক্লিন এয়ার’ বিল। এই আইনে শ্বাস নেওয়ার উপযোগী বাতাসের অধিকার নিশ্চিত করা, দূষণকারীদের ওপর কর আরোপ এবং দূষণের উৎস সম্পর্কে জনসাধারণকে তথ্য দেওয়ার প্রস্তাব রয়েছে।

    থাইল্যান্ড ক্লিন এয়ার নেটওয়ার্কের (ক্যান) পক্ষ থেকে এই উদ্যোগে নেতৃত্ব দেওয়া উইরুন লিমসাওয়ার্ট দক্ষিণাঞ্চলীয় নাখোন সি থাম্মারাটে বড় হয়েছেন।

    তবে এক দশক বিদেশে থাকার পর ২০১৮ সালে দেশে ফিরে এসে তিনি প্রথমবারের মতো দেশের বায়ুদূষণের ভয়াবহতা উপলব্ধি করেন।

    তখন থেকেই তার তিন সন্তানের ওপর দূষিত বাতাসের প্রভাব নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

    তিনি এএফপিকে বলেন, ‘এতে একজন নৃতত্ত্ববিদ ও একজন চিকিৎসক হিসেবে নিজের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগে। আমি কী করতে পারি?’

    এক দর্জি মা ও এক মেকানিক বাবার সন্তান উইরুন ছিলেন মেধাবী ছাত্র। তিনি থাইল্যান্ডের শীর্ষস্থানীয় একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করেন।

    ৪৯ বছর বয়সী উইরুন বলেন, ‘আমার বাবা-মা তাঁদের কাজে অন্যদের জন্য আন্তরিকভাবে ভাবার মানে আমাকে শিখিয়েছেন। সেটা আমার ভেতরে গেঁথে গেছে।’

    তিনি বলেন, ‘আমি এমন পেশা বেছে নিয়েছি, যাতে মানুষকে সাহায্য করতে পারি।’ তার জীবন জুড়ে রয়েছে অসুস্থতার অভিজ্ঞতা। বিশের গোড়ার দিকে তিনি একদিন বাসে অজ্ঞান হয়ে পড়েন। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। কেমোথেরাপি ও বছরের পর বছর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে রোগীদের আরও গভীরভাবে বোঝার ইচ্ছা জাগিয়ে তোলে।

    তিনি বলেন, একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে রোগীদের সত্যিকার অর্থে বুঝতে চেয়েছিলাম। তবে একসময় আমার আমি নিজেই রোগী হয়ে যাই।

    থাইল্যান্ডের দরিদ্র ও দুর্গম এলাকায় আট বছর সাধারণ চিকিৎসক হিসেবে কাজ করার পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    বর্তমানে তিনি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে নৃতত্ত্বভিত্তিক চিকিৎসক হিসেবে কাজ করছেন। চিকিৎসা গবেষণা ও মানব আচরণ বিশ্লেষণ—দু’টিই তার কাজের অংশ।

    দূষণ নিয়ে উদ্বেগ থেকেই ২০১৯ সালে ব্যাংককে এক আলোচনা সভায় অংশ নেন উইরুন। সেখানকার কথাবার্তাই পরে রূপ নেয় ক্যান সংগঠনে। কয়েক বছর ধরে সংগঠনটি নির্মল বাতাস আইন এগিয়ে নিতে কাজ করছে।

    ২০ হাজারের বেশি মানুষ তাদের দাবির পক্ষে সমর্থন জানায়। এতে জনগণের উদ্যোগে আইনের প্রস্তাব আনার প্রয়োজনীয় সীমা অতিক্রম করে। গত অক্টোবরে বিলটির খসড়া থাই পার্লামেন্টের নিম্নকক্ষে পাসও হয়।

    উইরুন বলেন, ‘দূষণকারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

    তবে, চলতি মাসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেওয়ায় বিলটি আপাতত স্থগিত হয়ে গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন