শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইন্দোনেশিয়ায় দুই নৌকাডুবি, চার স্প্যানিশ পর্যটক নিখোঁজ

    ইন্দোনেশিয়ায় দুই নৌকাডুবি, চার স্প্যানিশ পর্যটক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার পাপুয়া ও পূর্ব নুসা তেঙ্গারায় দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য রোববার (২৮ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।

    স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার রাতে পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যান এলাকার পাদার দ্বীপের কাছে একটি পর্যটক নৌকা ডুবে চার স্প্যানিশ পর্যটক নিখোঁজ রয়েছেন।

    এর আগে গত বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ রিজেন্সিতে সেরুই সিটি থেকে ওয়াইন্ডু যাওয়ার সময় তীব্র বাতাস এবং উচ্চ ঢেউয়ের কারণে ২১ জন যাত্রী বহনকারী একটি স্পিডবোট ডুবে যায়।

    এ ঘটনায় তিনজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ১৭ জন এখনো নিখোঁজ রয়েছে।

    জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুসারে, উভয় ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আজ রোববার উদ্ধার ও অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন