শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ইসরায়েলের প্রতি হুতি বিদ্রোহীর কঠোর হুঁশিয়ারি

    ইসরায়েলের প্রতি হুতি বিদ্রোহীর কঠোর হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া এবং আফ্রিকান ইউনিয়ন। এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলকে সতর্কবার্তা পাঠিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।

    সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগরের তীরে, যা সরাসরি ইয়েমেনের উল্টো দিকে এবং বাব আল-মানদেব প্রণালির ঠিক পাশেই অবস্থিত। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ জলপথের বাণিজ্য এই পথেই পরিচালিত হয়।

    ২০২৩ সাল থেকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরাইলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সোমালিল্যান্ডের উপকূলরেখা থেকে হুতিদের মূল ঘাঁটি হোদেইদাহর দূরত্ব ৩০০ থেকে ৫০০ কিলোমিটার। ইসরাইলের জন্য সোমালিল্যান্ড একটি ‘ফরোয়ার্ড ডিফেন্স’ বা সম্মুখ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করবে।

    তবে সোমালিল্যান্ডে ইসরাইলের যেকোনো উপস্থিতিকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি।

    বিদ্রোহী গোষ্ঠীটির প্রধান আবদেল মালিক আল-হুতি এক বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ডে ইসরাইলের যেকোনো উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনী একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। কারণ এটি সোমালিল্যান্ড এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।
     
    গত শুক্রবার ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে বিচ্ছিন্ন হওয়ার পর এই প্রথম কোনো দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলো।

    হুথি নেতা সতর্ক করে বলেন, এই পদক্ষেপের পরিণতি হবে গুরুতর। তিনি বলেন, এই স্বীকৃতি সোমালিয়া ও আফ্রিকান প্রতিবেশী  অঞ্চল, সেইসাথে ইয়েমেন, লোহিত সাগর ও লোহিত সাগরের উভয় তীরবর্তী দেশগুলোর বিরুদ্ধে একটি শত্রুতাপূর্ণ অবস্থান। 
     
    এর আগে সোমালিল্যান্ডের ইসরাইলি স্বীকৃতিকে ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়েছে সোমালিয়া। এই পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশটি বলেছে, এমন আগ্রাসন কখনও বরাদস্ত করা হবে না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন