বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মক্কায় হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকরের কথা বলল পাকিস্তান স্বপ্নে ভিক্ষুক দেখলে কী হয়, কোরআন-হাদিসে কী বলা আছে? রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
  • ফরিদা পারভীনের জন্মদিনে স্মৃতিচারণ

    ফরিদা পারভীনের জন্মদিনে স্মৃতিচারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৩ সেপ্টেম্বর আমাদের মাঝে আর নেই লোক ও লালনসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীন। মৃত্যুর পর এবারই প্রথম পালিত হচ্ছে তাঁর জন্মদিন। এ উপলক্ষে ফরিদাকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে তাঁর প্রতিষ্ঠিত সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘অচিন পাখি সংগীত একাডেমি’।

    আগামী ৩১ ডিসেম্বর শিল্পীর জন্মদিনে বিকেল ৪টায় এ আয়োজন হবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। যেখানে থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত থাকবেন সংগীতাঙ্গনের নানা গুণীজন।

    বিশেষ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। উদ্বোধন করবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সভাপতিত্ব করবেন ফরিদা পারভীনের জীবনসঙ্গী ও নন্দিত বংশীবাদক গাজী আব্দুল হাকিম।

    প্রসঙ্গত, ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্ম ফরিদা পারভীনের। মাত্র ১৪ বছর বয়সে তাঁর পেশাদার সংগীতজীবন শুরু হয়। ক্যারিয়ারে নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান করলেও তিনি মূলত জনপ্রিয়তা পেয়েছেন লালনসংগীতের মাধ্যমে। সংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক এবং ১৯৯৩ সালে ‘সেরা প্লেব্যাক গায়িকা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন