শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • স্লিপার সেল ধ্বংসে তুরস্কে বড় সন্ত্রাসবিরোধী অভিযান

    স্লিপার সেল ধ্বংসে তুরস্কে বড় সন্ত্রাসবিরোধী অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংস করতে শতাধিক অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন আইএসআইএল (আইএস) সন্ত্রাসী নিহত হয়েছেন এবং তিনজন পুলিশ সদস্যের মৃত্যু ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

    সোমবার (২৯ ডিসেম্বর) এক বক্তব্যে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, আইএসের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে দেশজুড়ে একযোগে ১৩টি প্রদেশে ১০৮টি পৃথক অভিযান চালানো হয়।

    বর্তমান পরিস্থিতি বিবেচনায় তুরস্কজুড়ে আইএসের ‘স্লিপার সেল’ ধ্বংসে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বিভিন্ন স্থানে চালানো অভিযানে ১১৫ জন আইএস সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এসব জঙ্গি বিশেষ করে ছুটির সময় অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

    এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে। ইস্তাম্বুলের দক্ষিণে অবস্থিত একটি আবাসিক এলাকায় সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ২টার দিকে একটি বাড়িতে অভিযান চালালে পুলিশের সঙ্গে সন্দেহভাজন আইএস সদস্যদের গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য ও ছয়জন আইএস সদস্য নিহত হন।

    এছাড়া অভিযানে আটজন পুলিশ সদস্য ও একজন নাইট ওয়াচম্যান আহত হয়েছেন। অভিযানের সময় ওই বাড়ি থেকে পাঁচ নারী ও ছয় শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে অভিযানের এলাকা ঘিরে রাখা হয় এবং ইয়ালোভা গভর্নরেট কাছাকাছি পাঁচটি স্কুলে সাময়িকভাবে ক্লাস স্থগিত ঘোষণা করা হয়।

    তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালে ইরাক ও সিরিয়ায় আইএস তাদের নিয়ন্ত্রিত এলাকা হারানোর পর অনেক সদস্য তুরস্কে আশ্রয় নেয়। দেশটিতে জঙ্গিগোষ্ঠীটির উপস্থিতি ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা অভিযান ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।

    সরকারি তথ্যমতে, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইএস সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কে ১৯ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন