শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৩০ আসনে সম্ভাব্য এনসিপি প্রার্থীদের নাম

    ৩০ আসনে সম্ভাব্য এনসিপি প্রার্থীদের নাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত ইসলামীর সঙ্গে জোট ঘোষণা করেছে। 

    রোববার রাতে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।

    এনসিপির একটি সূত্র বলছে, জোটভিত্তিক সমঝোতার আওতায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় এনসিপি ৩০ আসনে প্রার্থী দেবে। সমঝোতার অংশ হিসেবে কয়েকটি আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

    সূত্র অনুযায়ী, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, জাভেদ রাসিন ঢাকা-৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮, সারজিস আলম পঞ্চগড়-১, আব্দুল আহাদ দিনাজপুর-৬, আখতার হোসেন রংপুর-৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-২, সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-৬, আশরাফউদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি আসনে, আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ, সুজাউদ্দৌলা বান্দরবান, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, হান্নান মাসউদ নোয়াখালী-৬, ডা. জাহেদুল নেত্রকোনা, আরিফ আদিব বরিশাল, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি, মাহবুব আলম লক্ষ্মীপুর, সুলতান জাকারিয়া নোয়াখালী, সরোয়ার তুষার নরসিংদী, আলি নাসের খান গাজীপুর, মো. লিখন মিয়া শেরপুর, প্রীতম দাশ মৌলভীবাজার, জোবায়রুল আরিফ চট্টগ্রাম, জার্জিস কাদের নাটোর, মোল্লা ফারুক এহসান চুয়াডাঙ্গা, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল এবং মোল্লা রহমতুল্লাহ বাগেরহাট থেকে নির্বাচন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন