শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ফিলিস্তিনি গোষ্ঠী প্রথমবার জানাল গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু

    ফিলিস্তিনি গোষ্ঠী প্রথমবার জানাল গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস প্রথমবার স্বীকার করেছে, যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সঙ্গে সংঘর্ষে গোষ্ঠীর সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগ্রেডের প্রধান মোহাম্মদ সিনওয়ার, মুখপাত্র আবু ওবেইদাসসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

    গতকাল সোমবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে হামাস। সেই ভিডিওবার্তায় এক ব্যাক্তিকে বলতে দেখা গেছে, আমরা গর্বের সঙ্গে আমাদের নেতা আবু ওবেইদার শাহাদাত ঘোষণা করছিল। আমরা তার উত্তারাধিকার।”

    ভিডিওবার্তায় ওই ব্যক্তি নিজেকে পরিচয় দিয়েছেন হামাসের মুখপাত্র হিসেবে। কিন্তু নিজের নাম জানাননি। মাথা-মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তার চেহারাও দৃশ্যমান হয়নি।

    ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে যে ভয়াবহ হামলা হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিলেন হামাসের গাজা শাখার তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ২০১৪ সালের ১৬ অক্টোবর আইডিএফের গুলিতে নিহত হন তিনি।

    ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর হামাসের গাজা শাখার শীর্ষ নেতা হন তার ভাই এবং আল-কাসাম ব্রিগেডের প্রধান নির্বাহী মোহম্মদ সিনওয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত মে মাসে নিহত হয়েছেন মোহম্মদ সিনওয়ার। তার তিন মাস পর আগস্ট মাসে নিহত হন আবু উবেইদা।

    সোমবারের ভিডিওবার্তায় মোহম্মদ সিনওয়ার এবং আবু উবেইদার পাশাপাশি নিহত আরও তিন জন জ্যেষ্ঠ কমান্ডারের নামও উল্লেখ করেছেন দিয়েছেন ইজদেন আল কাসাম ব্রিগেডের নতুন মুখপাত্র। এরা হলেন আল কাসাম ব্রিগেডের শাখা রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার মোহাম্মেদ শাবানা, হামাসের সামরিক প্রশিক্ষণ বিভাগের প্রধান হাকাম আল ইসা এবং আল-কাসাম ব্রিগেডের সাবেক অপারেশন্স বিভাগের কমান্ডার রায়েদ সাদ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন