বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • ভক্তদের জন্য নতুন বছরের বিশেষ বার্তা দিলেন পিয়া জান্নাতুল

    ভক্তদের জন্য নতুন বছরের বিশেষ বার্তা দিলেন  পিয়া জান্নাতুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জয়ের পর থেকে র‍্যাম্প মডেলিং ও অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তিনি আর কেউ নন, বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে একটি হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন এই তারকা।

    ক্যারিয়ারের শুরু থেকেই পিয়া জান্নাতুল তার সাহসিকতা এবং পরিশ্রমের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটিয়ে তিনি প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা। কেবল রূপালী পর্দা নয়, আইন পেশা এবং ক্রিকেট উপস্থাপনাতেও তিনি সমানভাবে সফল।

    নতুন বছরের আগমনে পিয়া তার বার্তায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে ইতিবাচক থাকার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সদা সক্রিয় এই অভিনেত্রী তার জীবনের ছোটখাটো মুহূর্তগুলো ভক্তদের সাথে শেয়ার করতে পছন্দ করেন, যা তাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে গেছে।

    পিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, “নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত বছরের জন্য আমি কৃতজ্ঞ। বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।”

    তিনি পাশাপাশি উল্লেখ করেছেন, বছরটি শুধু শোক নয়, ইতিবাচক কাজের স্মৃতিতেও ভরা ছিল। পিয়ার ভাষ্যে, “তবু আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমরা আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।”
    পোস্টের শেষাংশে পিয়া ভক্তদের কাছে দোয়া ও সমর্থনের আবেদন জানিয়েছেন, “আমাদের জন্য দোয়া করবেন।”

    উল্লেখ্য, পিয়া জান্নাতুল শুধুমাত্র শোবিজে নয়, আইন পেশাতেও যুক্ত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আগে তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন