শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশে পুরুষ ও নারীর মুত্রথলির সকল চিকিৎসা সম্ভব

    বাংলাদেশে পুরুষ ও নারীর মুত্রথলির সকল চিকিৎসা সম্ভব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুরুষ ও নারীর মুত্রথলির সকল ধরনের অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব।
    স্নায়বিক সমস্যার কারণে মুত্র ধরে রাখতে না পারা বা অন্যান্য জটিলতা সমাধানের জন্য দেশের সরকারি ও বেসরকারি বড় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত সার্জন রয়েছে, যারা অপারেশনের মাধ্যমে রোগীকে সুস্থ করে তুলতে সক্ষম।

    সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ট্রেনিং কমপ্লেক্সে ইউরো ডাইনামিক স্টাডি অ্যান্ড মিনিমালি ইনভেসিভ সার্জারি ফর বিইপি শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়।

    কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকেল সার্জনস (বিএইউএস)। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান বিএনইউএস’র সভাপতি অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন বিএনইউএস’র সদস্য সচিব অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম এ সালাম। প্যানেলিস্ট ছিলেন অধ্যাপক ডা: জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা: মো: শফিকুর রহমান, অধ্যাপক ডা: সৈয়দ আলফেসানী।

    এতে ইউরো ডাইনামিক স্টাডির ওপর বৈজ্ঞানিক সেশনে বক্তব্য রাখেন লন্ডনের বার্টস হেলথ এনএইচ স্ট্রাস্টের ইউরোলজিকেল সার্জন ডা: শাফি চৌধুরী। তিনি ইউরোলজি ফর প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার লিড ফ্যাকাল্টি।

    কর্মশালায় ইউরোলজির রেডিসডেন্ট এবং তরুণ ইউলোরজিস্টসহ দুই শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

    মুত্রথলির স্নায়ুজনিত দুর্বলতার কারণে স্বাভাবিক প্রস্রাব না হলে যে ধরনের চিকিৎসা লাগে সেগুলো চিকিৎসকদের সামনে তুলে ধরেন।

    নিউরোলজিকেল প্রশ্রাব সমস্যায় বাংলাদেশে যেসব চিকিৎসা ও অস্ত্রোপচার আছে সেগুলোসহ বিশ্বের সর্বশেষ উন্নত প্রযুক্তির চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

    উল্লেখ্য, বাংলাদেশে টারপ অস্ত্রোপচারকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। এটা অত্যাধুনিক ইউরো ডাইনামিক মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনটিও সরকারি ও বেসরকারি পর্যায়ে আছে এবং প্রচুর অস্ত্রোপচার হচ্ছে। মুত্র সম্পর্কিত আরো যেসব অস্ত্রোপচার রয়েছে সেগুলো হলো লেজার ও রবোটিক সার্জারি। এটা নিয়েও গতকাল আলোচনা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন