শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মেক্সিকোতে ভূমিকম্প: প্রেসিডেন্টের ব্রিফিংয়ে হঠাৎ বাধা

    মেক্সিকোতে ভূমিকম্প: প্রেসিডেন্টের ব্রিফিংয়ে হঠাৎ বাধা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৫৮ মিনেটে ঘটেছে এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে।

    প্রসঙ্গত, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে সঙ্গে ঢাকার সময়ের সময়ের পার্থক্য ১২ ঘণ্টার কিছু বেশি। 

    এদিকে শুক্রবার সকালের দিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসের হলকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। তার ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।

    কিছুক্ষণ পর অবশ্য ব্রিফিং আবার শুরু হয়। সে সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট শিনবাউম জানান, তিনি এর মধ্যেই গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    “আমি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো’র সঙ্গে কথা বলেছিল। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সৌভাগ্যের কথা হলো— ভূমিকম্পে মেক্সিকো সিটি (রাজধানী), গুয়েরেরো কিংবা দেশের কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি”, বলেন প্রেসিডেন্ট শিনবাউম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন