বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি

    বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ বিরতি ও নানা বিতর্কের পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। জানা গেছে, তাদের নতুন সিনেমাটি আগামী ২০২৬ সালের দুর্গাপূজায় মুক্তি পেতে পারে।

    ২০২৫ সালে প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন দেব-শুভশ্রী। তবে সিনেমাটি মুক্তির পর প্রচারণায় শুভশ্রীর অনুপস্থিতি এবং একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই মান-অভিমান কাটিয়ে আবারও এই জুটির ফেরার খবর পাওয়া গেল। আর এতে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। 

    ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়, যা তাদের ফেরার গুঞ্জনকে আরও জোরালো করে। 

    এখন পর্যন্ত নতুন এই সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সংমিশ্রণ থাকবে বলে জানা গেছে। 

    এর আগে দেব-শুভশ্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রয়োজনে জুটি বাঁধতে পারেন তারা। তা শুনে অনুরাগীরাও আশায় বুক বেঁধেছিলেন; এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হয়তো।

    বিগত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে তাদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত কারণে দূরত্ব তৈরি হওয়ায় দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন