শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট: ইলন মাস্কের নতুন উদ্যোগ

    ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট: ইলন মাস্কের নতুন উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের শীর্ষ ধনীর একজন ইলন মাস্কের মালিকানাধীন ইন্টারনেট সংস্থা স্টারলিংক ঘোষণা করেছে, ভেনেজুয়েলায় তারা বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করবে। এই সেবা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

    স্টারলিংক এই খবরটি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেছে। এক্সে দেওয়া বার্তায় বলা হয়েছে, “ভেনেজুয়েলার জনগণ এখন থেকে নিরবিচ্ছিন্ন এবং সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমরা নিশ্চিত করছি, সংযোগে কোনো ব্যাঘাত হবে না।”

    এটি ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য সুখবর। দেশটিতে সরকারের কঠোর নিয়ন্ত্রণ, ঘন ঘন লোডশেডিং এবং ধীর ইন্টারনেটের কারণে বহু বছর ধরে অনলাইনে কার্যক্রমে সমস্যা দেখা দিত। এখন স্টারলিংকের স্যাটেলাইট-ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

    অন্যদিকে, গতকাল শনিবার ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। তারা বর্তমানে নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রয়েছেন।

    মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, এই অভিযান চার দিন আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প মাদুরোকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্বে আসার পর এই আগ্রাসী মনোভাব আরও জোরদার হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন