শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকটে ডেলসি রদ্রিগেজের দায়িত্ব গ্রহণ

    ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকটে ডেলসি রদ্রিগেজের দায়িত্ব গ্রহণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।

    রোববার (৪ জানুয়ারি) বিবিসি-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম ও দেশের নিরাপত্তা বজায় রাখতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি। আদালত আরও জানিয়েছে, রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণের জন্য আরও আলোচনা ও পর্যালোচনা চালানো হবে।

    এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হয়েছে।

    এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী কাজ করেন, তবে সেখানে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রদ্রিগেজ ইতিমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।

    মাদুরোর আটককাণ্ডের পর ভেনেজুয়েলার রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাপী তীব্র আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী, ডেলসি রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ গ্রহণ করেন, তবে দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের ঝুঁকি এড়ানো সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন