শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সমালোচনার মুখে পজিটিভ থাকলেন আরশ খান

    সমালোচনার মুখে পজিটিভ থাকলেন আরশ খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা আরশ খান। সম্প্রতি তার অভিনীত একটি কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রশংসার চেয়ে সমালোচনার পাল্লাই ভারী হচ্ছে বেশি। দর্শকদের একাংশের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা।

    কী বললেন আরশ খান? নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে আরশ তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি পাঠকদের সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে লিখেছেন, "একজন অভিনয়শিল্পী হিসেবে আমি সবসময় আপনাদের জন্য কাজ করি। কিছু কাজ আপনারা পছন্দ করেন, কিছু খুব পছন্দ করেন, আবার কিছু কাজ হয়তো আপনাদের পছন্দ হয় না। বিষয়টাকে আমি ইতিবাচকভাবেই দেখি। কারণ আপনাদের ভালো লাগা বা মন্দ লাগার অধিকার আছে।"

    অভিযোগের জবাব: কাজের বাইরেও আরশের বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক কিছু অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। সেই প্রসঙ্গে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগই ভিত্তিহীন। পাঠকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেন, সত্য না জেনে কোনো বিষয়ে মন্তব্য না করতে।

    অভিনেতা আরও জানান, শিল্পীদের কাজের মূল্যায়ন করার অধিকার দর্শকদের থাকলেও ব্যক্তিগত আক্রমণ যেন কাউকে না করা হয়। আরশ তার ক্যারিয়ারে সবসময় দর্শকদের পাশে পাওয়ার আশা ব্যক্ত করে পোস্টটি শেষ করেন।

    তবে এই অভিনেতা কোনো দীর্ঘ যুক্তি তর্কে জড়াতে চান না। বরং দর্শকদের প্রতি সম্মান জানিয়ে তিনি অঙ্গীকার করেছেন, আগামীতে গল্পের গুণমান এবং বিষয়বস্তু নির্বাচনে আরও বেশি সজাগ থাকবেন। এছাড়া তিনি জানান, আরশ খান টিমের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এই প্রজেক্টের কোনো প্রমোশন করা হচ্ছে না। তবে একটি কাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া একজন শিল্পীর একার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না।

    তাই এই অভিনেতা সংশ্লিষ্ট প্রযোজকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা নিজেদের জায়গাটা পরিষ্কার রাখুন, আপনাদের অনুভূতি বা ভাবনা প্রকাশ করুন। এছাড়া তিনি লিখেছেন, সব সময় মনে রাখবেন আপনাদের ছাড়া আমি শূন্য, আপনাদের নিয়ে আমি ২০ কোটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন