বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • ব্যক্তিগত বিতর্কের মাঝেই সুখবর দিলেন বুবলী

    ব্যক্তিগত বিতর্কের মাঝেই সুখবর দিলেন বুবলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড কুইন শবনম বুবলী। রুপালি পর্দার কাজের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়ে সারাবছরই খবরের শিরোনামে থাকেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমার খবরের চেয়ে মডেলিং এবং ব্র্যান্ড প্রমোশনেই তাকে বেশি দেখা গেছে। এবার সেই বিরতি ভেঙে নতুন সিনেমার কাজ শেষ করার খবর জানালেন এই অভিনেত্রী।

    শুটিং শেষ হলো ‘আধাখানা চাঁদ’-এর: জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৪ সালের শেষ ভাগে। বেশ কয়েক দফায় সিনেমাটির চিত্রায়ন চললেও একটি গানের শুটিং বাকি ছিল। সম্প্রতি ‘আধাখানা চাঁদ’ শিরোনামের সেই রোমান্টিক গানটির দৃশ্যধারণের মাধ্যমেই সিনেমার পুরো কাজ শেষ করলেন বুবলী।

    জুটি যখন আদর-বুবলী: ‘পিনিক’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। এই জুটির রসায়ন আগের সিনেমাগুলোতেও দর্শক পছন্দ করেছেন। তাই নতুন এই সিনেমাটি নিয়ে বুবলী ভক্তদের মাঝে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।

    সিনেমার কাজ শেষে বুবলী জানান, গল্প এবং চরিত্র মিলিয়ে ‘পিনিক’ দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে। গানের চিত্রায়নেও বেশ বৈচিত্র্য রাখা হয়েছে যা বড় পর্দায় দর্শকদের ভালো লাগবে
     
    এ ছাড়া গত বছর নভেম্বরের দিকে জাহিদ হোসেনের নির্মাণে আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন বুবলী, যেটার শুটিং এখনো চলছে।

     অন্যদিকে ছোট পর্দার অভিনেতা আবদূর নূর সজলের বিপরীতে ‘শাপলা শালুক’ নামের ছবির কাজও শেষ করেছেন তিনি। তবে এর বেশির ভাগ ছবিই মুক্তি পাবে নতুন বছরে। বুবলী বলেন, বিভিন্ন কারণে আমর একাধিক ছবি চলতি বছর মুক্তি পায়নি।

     সেগুলো মুক্তি পাবে নতুন বছরে। তাছাড়া নতুন আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। সেগুলোও নতুন বছরেই মুক্তির পরিকল্পনা। সবমিলিয়ে নতুন বছরটি আমার জন্য বেশ শুভ হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমি অনেক এক্সাইটেড বছরটি নিয়ে। প্রতিটি ছবিতেই নতুন এক বুবলীকে দর্শক আবিষ্কার করতে পারবেন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন