শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সাধারণ সাংবাদিকরা

    খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সাধারণ সাংবাদিকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ রবিবার দুপুরে  সাংবাদিক নেতৃবৃন্দ মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।

    শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সাংবাদিক আরিফুল ইসলাম । এ সময় উপস্থিত স্বৈরাচার শেখ হাসিনার হামলা মামলায় নির্যাতিত শিকার ও  ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ ঢাকা সাংবাদ ইউনিয়নের সদস্য ও এশিয়া বাণী'র বিশেষ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ওয়ার্ল্ড নিউজ এর সম্পাদক সাগর চৌধুরী, দৈনিক প্রলয়'র প্রধান সম্পাদক মোঃ মির্জা সোবেদ আলী রাজা,সাংবাদিক সানজাদুল ইসলাম সাফা,আরমান হোসেন মুকুল, হৃদয়সহ আরো অনেকে  সাংবাদিকরা নীরবতা পালন করে তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করেন।

    শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার এক সাহসী প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। সাংবাদিক সমাজের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার রক্ষায়ও তিনি সবসময় ইতিবাচক অবস্থান গ্রহণ করেছিলেন।

    বক্তারা আরও বলেন, আপোষহীন নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত। তাঁর ত্যাগ, সংগ্রাম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    অনুষ্ঠানে সাধারণ সাংবাদিক সমাজের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন