শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • মুস্তাফিজ ইস্যু ভারতকে ধিক্কার দিলেন মিশা

    মুস্তাফিজ ইস্যু ভারতকে ধিক্কার দিলেন মিশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইপিএলের আসন্ন আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ডাক পেয়েও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তিতে দল থেকে বাদ পড়েছেন তিনি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

    মুস্তাফিজের সাথে এমন আচরণ মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন এই অভিনেতা। তার মতে, মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনীতি ও বিসিসিআই-এর ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে বড় হয়ে দাঁড়িয়েছে, যা ক্রিকেটের চেতনার পরিপন্থী।

    গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। এ সময় কথা প্রসঙ্গে উঠে আসে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
    মুস্তাফিজ তো আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাদের ধিক্কার জানাই।

    ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেতা মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। বাংলাদেশে মাশরাফির পরে এত দীর্ঘ সময় ধরে এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের একটি ‘অ’ও নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত।

    রাজনীতি ও সংস্কৃতির সংঘাত প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা অত্যন্ত কুরুচিপূর্ণ। তার মতে, শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।

    তিনি আরও বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল, তারা খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে। এই মানসিকতার তীব্র নিন্দা জানাই।

    মিশা সওদাগরের মতে, মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন