শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মার্কিন আদালতে মাদুরো

    আমি এখনো প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করে আনা হয়েছে

    আমি এখনো প্রেসিডেন্ট, আমাকে অপহরণ করে আনা হয়েছে
    চ্যাটজিপিটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর প্রথমবারের মতো মার্কিন আদালতে হাজির করা হয়েছে। নিউইয়র্কের আদালতে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসে জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়।

    সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় আদালতে দেওয়া বক্তব্যে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, “আমি কোনো অপরাধ করিনি। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাকে নিজ দেশ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

    এর আগে গত শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলা থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে আসে। আদালতে হাজির হয়ে তার স্ত্রীও নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

    মাদুরোর পক্ষে নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল এই মুহূর্তে জামিনের আবেদন করছেন না, তবে ভবিষ্যতে আবেদন করা হতে পারে। আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৭ মার্চ।

    সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আদালত কক্ষে উপস্থিত একজন ব্যক্তি স্প্যানিশ ভাষায় মাদুরোর উদ্দেশে চিৎকার করে বলেন, আপনি যা করেছেন, তার মূল্য আপনাকে দিতে হবে।” জবাবে মাদুরো স্প্যানিশ ভাষায় বলেন, “আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, একজন যুদ্ধবন্দি।

    এরপর আদালত থেকে তাকে বের করে নেওয়া হয়। পরবর্তীতে আদালতের পোডিয়ামে তোলা হয় তার স্ত্রীকে। সে সময় আদালত কক্ষে উপস্থিত একজন আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লে বিচারক তাকে কক্ষ ত্যাগ করার নির্দেশ দেন।


    সূত্র: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন