শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘরে পড়ে গেছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তার একজন সহকারী, সুফি ইউসুফ, মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

    গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত মাহাথির। গত জুলাইয়ে ১০০ বছর বয়স হওয়া উপলক্ষ্যে আয়োজিত একটি পিকনিকে জ্ঞান হারান তিনি। ওই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।

    সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে বলেছেন, “ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তার জ্ঞান আছে। আমি জানি না এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না। এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।”

    সুফি ইউসুফ বলেছেন, “বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।” তবে বর্তমানে মাহাথিরের অবস্থা কেমন সেটি স্পষ্ট করেননি তিনি।

    হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল।

    মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় বেশ সম্মানিত একজন ব্যক্তি। তিনি তার স্বপ্ন ও নেতৃত্বের জন্য সমাদৃত। মালয়েশিয়াকে কয়েক দশক নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে নিয়ে গেছেন। একই সঙ্গে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা এবং প্রভাব।

    তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত; এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

    দ্বিতীয় দফায় তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৯৪ বছর। এতে করে ওই সময় তিনি বিশ্বের সবচেয়ে  প্রবীণ নির্বাচিত নেতায় পরিণত হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন