শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • রাতের অন্ধকারে ফিলিপাইন কেঁপে উঠলো ভূমিকম্পে

    রাতের অন্ধকারে ফিলিপাইন কেঁপে উঠলো ভূমিকম্পে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনে আবারও প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর অংশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গভীর রাতে কেঁপে ওঠায় আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে বের হয়, যদিও এখন পর্যন্ত হতাহত বা সুনামির কোনো খবর পাওয়া যায়নি।

    ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    এক বিবৃতিতে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের ৬৮ কিলোমিটার পূর্ব দিকে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা- ফিভোল্কস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। 

    ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। এছাড়া সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএসজিএস এবং ফিভোল্কস।

    হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো রয়টার্সকে বলেন, ‘এটা খুব শক্তিশালী ছিল না, তবে সাধারণ মানুষ খুব ভয় পেয়ে যায়। অধিকাংশই মধ্যরাতে ঘুম ভেঙে সরাসরি রাস্তা এসে নামে।’

    ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিংস অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থানের কারণে ভূমিকম্প ফিলিপাইনের প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরে কয়েকবার দেশটিতে মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন