শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশি যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ৩টি নির্দিষ্ট এয়ারপোর্ট

    বাংলাদেশি যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ৩টি নির্দিষ্ট এয়ারপোর্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ ২৫টির বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রে ভিসা-ধারী যাত্রীদের সর্বোচ্চ ১৫,০০০ ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়।

    বাংলাদেশি যাত্রীরা যে তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন, তা হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ. কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই নির্ধারিত এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা দেশ ত্যাগ করলে বন্ডের শর্ত ভঙ্গ হবে।

    মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তালিকাভুক্ত দেশের পাসপোর্টধারীরা ‘বি-১’ বা ‘বি-২’ ভিসা পাওয়ার যোগ্য হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনের উপর ভিত্তি করে ৫,০০০, ১০,০০০ বা ১৫,০০০ ডলার পর্যন্ত বন্ড নির্ধারণ করা হবে।

    নতুন এই নীতি বাংলাদেশি যাত্রীদের জন্য ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন